অবিস্ফোরিত ১৩টি উদ্ধার

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ঘটনাস্থল থেকে আরো ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল ও এর চারপাশ থেকে আরও ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন