মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, সাময়িক বন্ধ

মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, সাময়িক বন্ধ

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বোমাসদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুর ১২টার দিকে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব‍্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভেতরে বোমা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

বিস্তারিত আসছে...

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন