রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগ গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরো তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন