মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুর ২টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে বোমাসদৃশ বস্তু বিপজ্জনক নয়।
এল আগে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দেওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। বোমাসদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।
দুপুর ১২টার দিকে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভেতরে বোমা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


