রাজধানীতে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। গরমে মানুষজন হাঁসফাঁস করেছে। মাঝে মধ্যে কালবৈশাখীর ঝড়ো হাওয়া বইলেও ভারী বৃষ্টি হয়নি। বৃহষ্পতিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য ৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

