বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করছেন। ‘বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া, দিতে হবে দিয়ে দাও’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও’, ‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা, দিতে হবে দিয়ে দাও' স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
মুন্সিগঞ্জের কলেজ শিক্ষক হারুন রশীদ আমার দেশকে বলেন, আমরা ন্যায্য অধিকার আদায়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছি, সরকার মেনে নিলেই আমরা ক্লাসে ফিরে যাবো। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি, আর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

