আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরে বাংলায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৫

আমার দেশ অনলাইন

শেরে বাংলায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৫

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রাইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। এদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। জানতে পেরেছি তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...