রাজধানীর মিরপুরে কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে শিশু আহত

রাজধানীর মিরপুরে কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে শিশু আহত

রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়ায় খেলাধুলা করতে গিয়ে কুড়িয়ে পাওয়া বস্তুর বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামের এক শিশু আহত হয়েছে। সে একটি স্থানীয় মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল দশটার দিকে এ ঘটনাটি ঘটে। কুড়িয়ে পাওয়া বস্তুটি ককটেল কিংবা ওই জাতীয় বিস্ফোরক বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আহত শিশু তামিমের মা নার্গিস আক্তার বলেন, তিনি বাসা বাড়িতে কাজে গিয়েছিলেন। তার ছেলে তামিম হোসেন, খেলাধুলা করতে বাহিরে বের হয়েছিল। বিহারাপাড়া মসজিদের অদ্দুরে ময়লার স্তূপের পাশ থেকে ককটেল জাতীয় কোন বস্তু কুড়িয়ে পেয়ে হাতে নেওয়া মাত্রই বিস্ফোরণে তার ডান হাত ও পেটে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিশুটির বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আহত শিশুটি লক্ষ্মীপুর সদর উপজেলার রিকশাচালক আনোয়ার হোসেনের ছেলে। বর্তমান পরিবারের সাথে বিহারী ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় থাকে। তার বাবা লিভার সমস্যায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন