রাজধানীতে ভাই-বোন গুলিবিদ্ধ

রাজধানীতে ভাই-বোন গুলিবিদ্ধ

রাজধানীর পল্লবীর ডিওএইচএস ট্রাস্ট গ্রীন সিটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ভাই-বোন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন, মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪), বোন শাহিনুর বেগম (২৮)।

শনিবার সকালে স্থানীয়রা ভাই-বোনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমে ব্যবসায়ী।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে শবে বরাতের নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। পরে এই বিষয় নিয়ে তার সঙ্গে কাটাকাটির হয়। একপর্যায়ে জসিম বাসায় চলে আসে। পরে শহিদুলসহ শরিফ, তুহিন, সুজন, রিয়াজ, তাদের বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করে। এতে তার ডান ও বাম পায়ে গুলি লাগে। এসময় বোন শাহিনুর বাঁচাতে গেলে তার ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে।

পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। তিনি আরও জানান, তাদের বাসা মিরপুর- ১১ নম্বর সেকশন ১ নম্বর রোডের ই ব্লকের ৩ নম্বর বাসার মৃত হানিফ মিয়ার ছেলে ও মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর থেকে ভাই বোনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে তাদের দুজনেরই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। জসিম উদ্দিন কিছুদিন আগে ওই এলাকার ছিনতাইকারী গ্রুপের একজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিল, ওই ঘটনার জেরে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন