ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে। একই  সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে মো. তানভীর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে মো. তানভীর আজাদকে আহ্বায়ক, মো. আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মো. আলামিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সোহানী শিফা, তানভীর আজাদ, মো. আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন