দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
রাজধানীর পল্টন মোড়ে বিকাল ৪টায় এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যোগ দিতে এরই মধ্যে পল্টনের এলাকায় জড়ো হওয়া শুরু করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

