পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর

পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন বাকি রয়েছে। বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস তারা দাবি করে আসছিলেন। সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের খবর পায়। এ সময় শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা আগামী এলাকা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন