ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোর আদলে কমিউটার ট্রেনের যাত্রা শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোর আদলে কমিউটার ট্রেনের যাত্রা শুরু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার দুপুরে চাষাড়া রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেলা ১১টায় ছেড়ে ১১টা ৫০ মিনিটে চাষাড়া রেল স্টেশনে পৌঁছায়। বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াতকে আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন