কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ার (৪৭) কে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মঙ্গলবার বেলা আনুমানিক ৩ টায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ৩ টায় নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

