রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯২

আতিকুর রহমান নগরী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী। আর ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামি।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন