রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউএসএ বিএনপির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউএসএ বিএনপির শ্রদ্ধা নিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শামীমুর রহমান বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হত্যার শিকার হয়েছেন। আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেছে আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতা। তাদের ঋণ শোধ করতে হবে আমাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন