হাসিনার পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাসিনার পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সুধা সদন ছিল ভারতে পলাতক শেখ হাসিনার বাসভবন ছবি: সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডিতে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার পরিত্যক্ত সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. শাকিল (১৯)।

শনিবার সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধানমন্ডি থানার এসআই অহিদুর রহমান জানান, স্থানীয় লোকজন গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কী-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতাল সূত্র জানায়, শাকিলের বাবার নাম সেকেন্দার আলী মাতুব্বর। শাকিল মোহাম্মদপুরের ঝিগাতলা এলাকার শিবপুর টালি অফিস এলাকার একটি বাসায় থাকতেন।

উল্লেখ, জুলাই বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া যাওয়ার পর ‘সুধা সদন’ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ লোকজন সেই ভবনটিকে আগুন দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন