রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু, লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

বিজ্ঞাপন

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...