আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার

আমার দেশ অনলাইন

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবন থেকে কাজি ফুজাই নামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, আজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলা থেকে হঠাৎ করেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুটির পিতা কাজি মাঝারুল ইসলাম। বিষয়টি ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

শিশুটির সন্ধান পেতে পরিবার সবার সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি কাজি ফুজাই-এর খোঁজ পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—

যোগাযোগ:
০১৭৩১৪২৯০৬৬
০১৮১৯১৮৮৪০৯
০১৮১৬০৮১৮৬১

পরিবারের পক্ষ থেকে দ্রুত শিশুটিকে খুঁজে পেতে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...