পুরান ঢাকায় জেলা প্রশাসকের উদ্যোগে বৈশাখী মেলা

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকায় জেলা প্রশাসকের উদ্যোগে বৈশাখী মেলা

পহেলা বৈশাখ উপলক্ষে পুরান ঢাকায় জেলা প্রশাসকের পৃষ্ঠপোশকতায় ২৬টি স্টল নিয়ে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০ টা সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই মেলা চলবে। পাঁচ দিন ব্যাপী এ মেলা শেষ হবে বৃহস্পতিবার। রোববার ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে জেলা প্রশাসক রেজাউল করিম বহুমুখী পাটপণ্য মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, পাট আমাদের ঐতিহ্য। আমরা মনে করি পাট দিয়ে মাত্র দু'একটা জিনিস তৈরি করা যায়। কিন্তু এখানে আসলে অবাক হয়ে দেখবেন যে পাট দিয়ে শতাধিক জিনি তৈরি করা যায়। এমনকি জিনিসগুলো এত সুন্দর বোঝাই যায় না এগুলো পাট দিয়ে তৈরি। পাটপণ্য নিয়ে যারা কাজ করছেন তাদের যে সৃষ্টিশীলতা সেটাকে আমাদের সাপোর্ট করতে হবে। তাহলে পাটের বাজার দেশে বিদেশে ছড়িয়ে যাবে। একই সাথে এসব পণ্য যখন আমরা ব্যবহার করবো তখন পাটের বাজার আরও বিস্তৃত হবে।

পুরান ঢাকাবাসীকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সম্পর্কে সবাই জানে। কিন্তু এমন একটা মেলা প্রদর্শন করারমত প্লাটফর্ম নেই। এখানে ওপেন স্পেসের ঘাটতি থাকায় আমরা চাইলেও অনেক ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হই। এবারের পহেলা বৈশাখে আমরা পুরান ঢাকায় একটু ব্যতিক্রমী চিত্র তুলে ধরতে চাই।পহেলা বৈশাখের দিন আমাদের বর্ণাঢ্য র‌্যালি আছে সেখানে আমরা পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরতে চাই। যেনো এখানকার মানুষ সেদিন এসে উদযাপন করতে পারে।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...