আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

আমার দেশ অনলাইন

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করে। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক–স্বকীয়তায় ঐক্যবদ্ধ’, যা প্রত্যেক মানুষের স্বতন্ত্র ক্যান্সার অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানায়।

বৃহস্পতিবার বিএমইউ এর বি-ব্লকের সামনে থেকে বের হওয়া র‌্যালির শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিজ্ঞাপন

র‍্যালি শেষে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) সিস্টেম উদ্বোধন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যান্সার রেজিস্ট্রেশন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এছাড়া ক্যান্সার রোগী ও তাদের কেয়ারগিভারদের জন্য একটি সমন্বিত পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে, যা বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ হিসেবে বিবেচিত। এই কর্মসূচির মাধ্যমে রোগী ও পরিবারকে রোগ, চিকিৎসা পদ্ধতি, পার্শ্বপ্রতিক্রিয়া, পুষ্টি, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি যত সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে।

এসকল আয়োজনে বক্তারা বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধু চিকিৎসায় সীমাবদ্ধ নয়; সঠিক তথ্য, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং রোগীকেন্দ্রিক সহায়তামূলক ব্যবস্থাই ভবিষ্যতের ক্যান্সার সেবার মূলভিত্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখায়াত হোসেন সায়ন্থ, পেডিয়াট্রিক হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ারুল করিম, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা, গাইনীকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেছা, পরিচালক (অর্থ ও হিসাব ) খন্দকার শফিকুল হাসান (রতন), হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন