ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ র্যালি হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম।
র্যালিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

