সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

সোনালী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালকবৃন্দ, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও এবং কোম্পানি সেক্রেটারি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: