সিঙ্গার বেকো নিয়ে এলো 'সবার জন্য বিশ্বকাপ'

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সিঙ্গার বেকো নিয়ে এলো 'সবার জন্য বিশ্বকাপ'

বাংলাদেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইন উদ্বোধন করলো।

এ ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার | বেকো শোরুম অথবা singerbd.com থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন ক্রয় করে সৌভাগ্যবান ১,০০০ জন গ্রাহক পেতে পারেন ফ্রি টিভি। এছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন ক্যাম্পেইনের বিশেষ টি-শার্ট এবং ফুটবল। ফিফা বিশ্বকাপের আনন্দকে আরও সহজলভ্য ও প্রাণবন্ত করতে এই ক্যাম্পেইনে আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা এবং ডিসকাউন্টও প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসরকে কেন্দ্র করে গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি, টেলিভিশন বিক্রয় সম্প্রসারণ এবং দেশজুড়ে একটি ভিন্নধর্মী মার্কেটিং কমিউনিকেশন তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ বলেন, “বাংলাদেশে লাখো মানুষের কাছে ফুটবলের এক অনন্য আবেগ রয়েছে। ফিফা বিশ্বকাপের সময় পরিবার, বন্ধু এবং পুরো সমাজ খেলার আনন্দে মেতে ওঠে। এই বিষয়টি মাথায় রেখেই সিঙ্গার | বেকো সবার জন্য বিশ্বকাপ ক্যাম্পেইনটি সাজিয়েছে, যাতে বিশ্বকাপের আনন্দ নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...