ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও আর্থিক সম্মাননা তুলে দেন মহাপরিচালক।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেত্রকোনার উপসহকারী পরিচালক জাকির হোসেন। তিনি এ স্বীকৃতি চালুর জন্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে নেতৃত্বের প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সাড়া এবং উদ্ধার কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষায় দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন। এ ছাড়া পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের আরও সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভাগের উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে ভার্চুয়ালি যুক্ত হন।্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

