যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

যমুনা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসি.-এর অন্যতম স্পন্সর পরিচালক।

ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার এই নির্বাচন তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।

মো. মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। তার ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মাহমুদুল হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।

তিনি অত্যন্ত ভ্রমণপিপাসু এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন। মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি দুই সন্তানের গর্বিত পিতা। তার এক কন্যা ও এক পুত্র রয়েছেন, যারা দুজনেই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন