দেশের প্রথম ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার ও অ্যাপারেল বিশেষায়িত সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হয়েছে বর্ণাঢ্য ভর্তি মেলা।
উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত টানা ১৫ দিনব্যাপী এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও ভর্তি ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছে গিফট হ্যাম্পার।
বুধবার সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দঘন পরিবেশে সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।
মেলার প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য নিয়ে আয়োজিত ক্যারিয়ার সেশন। এতে তিনি ১৫ মিনিটের বক্তব্যে শিক্ষার্থীদের স্বপ্ন জয় ও তা বাস্তবে রূপ দেওয়ার বিষয়ে অনুপ্রেরণা দেন। শিক্ষার্থীরা তাঁর বক্তব্য অত্যন্ত আগ্রহের সঙ্গে শোনেন।
অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক বলেন, আংশিক কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে অথবা অন্যকে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রযুক্তি ও শিক্ষকদের সহায়তায় ভালোভাবে জেনে-বুঝে নিজের আগ্রহের বিষয়ে নান্দনিক পড়াশোনায় মনোনিবেশ করে কীভাবে সফল হওয়া যায়, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। উদ্বোধনী দিনে ফ্ল্যাশমব ও সেলফি বুথের মতো বিনোদনমূলক আয়োজনও ছিল।
মেলায় অংশগ্রহণকারীরা মেলার রেফারেন্সে শান্ত-মারিয়ামের যেকোনো বাসে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জব-ওরিয়েন্টেড পাঁচটি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। যুগের চাহিদা বিবেচনায় চালু করা এসব ক্যারিয়ারবান্ধব শিক্ষাবিষয় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক।
বিশ্ববিদ্যালয়টির বিশেষ দিক হলো, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্টস, মিউজিক অ্যান্ড ড্যান্স এবং ফ্যাশন ডিজাইন প্রোগ্রামগুলো দেশে পথিকৃৎ হিসেবে শান্ত-মারিয়ামই চালু করেছে। নিকট অতীতেও তুলনামূলকভাবে জব-ওরিয়েন্টেড এসব প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়টি ছাড়া অন্য কোথাও ছিল না।
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস যোগাযোগের দিক থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছে। কাছেই রয়েছে মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গণপরিবহন। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে এসি ও নন-এসি বাস সার্ভিসের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় পিক-আপ ও ড্রপ সুবিধাও দেওয়া হচ্ছে।
ভর্তি ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://smuct.ac.bd/ হটলাইন: ০৯৬৩৮-১৭৭১৭৭
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


