বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, চাকরি মেলা

বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, চাকরি মেলা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে শনিবার বিইউএফটি- এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) এবং বিইউএফটি- এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডি (পিএম-৩)-এর অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপির উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিইউএফটি-সিসিপি উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বারোপ করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন