মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩৭তম ব্যাচের (দিবা ও সান্ধ্যকালীন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইইই বিভাগের উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইইই ক্লাবের পক্ষ থেকে ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যবসায় ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. এরশাদুল এইচ. চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মীর মোহাম্মদ আমিনুজ্জামান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ইইই ক্লাবের সদস্য এবং ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


