সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের ইন্তেকাল

সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের ইন্তেকাল

সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন মিন্টু ইন্তেকাল করেছেন। গত ২৭ জুলাই তিনি আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

বিজ্ঞাপন

মরহুমের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে বিজ্ঞাপন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন