জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি লাইভ টেলিকাস্ট করতে রুল জারি করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এই মামলার বিবাদী রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয়কে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। শুনানিতে শিশির মনির বলেন, ভারত, পাকিস্তান বিশ্বের ২১টি দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে।
রিট আবেদনকারীরা হলেন— সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি এবং শামিম শাহিদি।
আগামী ২৬ জুন হাইকোর্ট এ সংক্রান্ত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

