ডিবির অভিযানে আ. লীগের অঙ্গসংগঠনের আরো চারজন গ্রেপ্তার

ডিবির অভিযানে আ. লীগের  অঙ্গসংগঠনের আরো চারজন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা মহানগর উত্তর ৫৩ নাম্বার ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন(৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ(৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন(৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী(৪২)।

ডিবি সূত্রে জানা যায়, রোববার ৪ রাত আনুমানিক ৯ টায় রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকা থেকে মো. সফুর উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল রাত আনুমানিক ১১ টা ৫ মিনিটে বনশ্রী এলাকা থেকে মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে রাত ১১ টায় নাসির হোসেনকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাত সাড়ে ১১ টায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন