খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক

সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাঁধা দিতে তার গুলশানের বাসভবনে সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ওই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারে থাকা ১৭ নং আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারভুক্ত ১১১ আসামি এবং অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে সারাদিন থাকে। দিনভর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন