সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুইটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

জব্দ হওয়া সম্পদের মধ্য রয়েছে, রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়াও অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাবকে। এসব হিসাবে ৫১ লক্ষ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন