সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামের ৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রোববার সকালে তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

পুলিশ ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে চট্রগ্রামে সংগঠিত গণহত্যার মামলায় তিনি অন্যতম আসামি ।

উল্লেখ, ভারতে পালিয়ে যাবার সময় গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা তাকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়ও ১০টি মামলা রয়েছে।

অন্যদিকে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন