হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত নতুন আইনজীবী আমির হোসেন

হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত নতুন আইনজীবী আমির হোসেন

শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় স্টেট ডিফেন্স নিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন সময়ের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ হওয়ায় তাকে গতকাল বুধবার সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে অ্যাডভোকেট আমির হোসেনকে নতুন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেয়। ট্রাইব্যুনালে বুধবার শুনানির সময় আমিনুল গণি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। ট্রাইব্যুনাল তার আবেদনে সম্মতি দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন