সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগের ৬ নেত্রী রিমান্ডে

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগের ৬ নেত্রী রিমান্ডে

রাজধানীর বংশাল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেত্রীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকার উৎখাতে মিছিল মিটিং সহ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেত্রীকে আদালতে হাজির করে পুলিশ। এরপর হেলেনা আক্তারকে সাত দিন এবং পারভীন চাঁদ মিশু, ফাহমিদা আক্তার, রত্না আক্তার, শ্যামলী বেগম ও মমতাজ পারভীনকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডে বাতিল চেয়ে জামিনের আবেদন করে। আমরা জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরি। উভয় পক্ষের শুনানি শেষে হেলেনা আক্তারের চার দিন এবং পারভীন চাঁদ মিশু, ফাহমিদা আক্তার, রত্না আক্তার, শ্যামলী বেগম ও মমতাজ পারভীনের তিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মামলাটি দায়ের করা হয়। গতকাল শুক্রবার এ মামলায় ওই ছয় নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন