জিয়াউল আহসানের আরেক বাসায় ইনভেন্টরি করছে দুদক

জিয়াউল আহসানের আরেক বাসায় ইনভেন্টরি করছে দুদক

মেজর জেনারেল (বরখাস্তকৃত) জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত আরেকটি বাসায় ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল এ কার্যক্রম পলিচালনা করছে।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর ডিওএইচএসের রোড-৩১, প্লট নম্বর-৫৪১, ফ্ল্যাট নম্বর এল-৩-এ অবস্থিত বাসায় এ কার্যক্রম চলছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন।

তিনি আরও জানান, চলমান ইনভেন্টরি কার্যক্রমের অংশ হিসেবে বাসায় থাকা বিভিন্ন সামগ্রী ও নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত ৩০ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়িস্থ আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করেছে দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন