শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাসহ দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করতে আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিতে বলেছেন আদালত।

ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন