মাগুরায় ধর্ষিতা শিশু এবং তার পরিবারকে আইনি সহায়তার জন্য বিএনপির উদ্যোগে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দুপুরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষিতা শিশু এবং তার পরিবারের আইনগত সহায়তার জন্য মাগুরা কোর্টে আইনজীবী নিয়োগ দিয়েছেন ।
নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন- এডভোকেট শাহেদ হাসান টগর, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, কুমুদ রঞ্জন বিশ্বাস, এম এ রশিদ ও মিজানুর রহমান মিজান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

