আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিবির অভিযানে রিভলবারসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ডিবির অভিযানে রিভলবারসহ গ্রেপ্তার ১
ছবি: আমার দেশ।

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার রাতে গাজীপুর ডিবি (দক্ষিণ) বিভাগের একটি দল টঙ্গীর মধ্য আরিচপুর গার্লস স্কুল সংলগ্ন মাদবর বাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের পুবাইলের মাজুখান এলাকার মেম্বারবাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজন দুর্বৃত্ত অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌণে ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় মমতাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে ইজাজুলকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি করে ‘ইউএসএ’ লেখা একটি রিভলবার উদ্ধার করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তবে এ বিষয়ে গাজীপুর ডিবি (দক্ষিণ) বিভাগের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন