শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় স্টেট ডিফেন্স নিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন সময়ের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা প্রকাশিত হওয়ায় নতুন স্টেট ডিফেন্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
এ ধরনের মামলায় কোন ব্যক্তির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেয়ার বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

