জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিলো বলে আপিল বিভাগের শুনানিতে জানান আইনজীবী শিশির মনির। উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে তিনি বলেন, ১২ ডিসেম্বর ২০১৩ এটা করা হয়েছিল। কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিলো দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা পরিকল্পিতভাবে করা হয়।

এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। পরে আপিল বিভাগ রিভিউ এ লিভ দিয়ে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন