আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত তদন্ত করা হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

