মাদ্রাসাছাত্র হত্যা মামলায় আ. লীগের দুই নেতা রিমান্ডে

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় আ. লীগের দুই নেতা রিমান্ডে

জুলাই বিপ্লবে রাজধানীর লালবাগে মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডো এবং কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত তাদের রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক কবির হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, আমরা রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করি। অপর দিকে অসুস্থতা ও বয়স্ক বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ- ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার এক দিন পরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় একটি বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মাজেদুল ইসলাম বাদী হয়ে লালবাগ থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন