জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সোমবার আপিল করবে প্রসিকিউশন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল বিভাগে আপিল দায়ের করবে প্রসিকিউশন। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

