হত্যাচেষ্টা মামলা

জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

স্টাফ রিপোর্টার

জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। এসময় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালের ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...