আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌবাহিনীর অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

স্টাফ রিপোর্টার

নৌবাহিনীর অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে হত্যা,মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশ নেয়। অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান চালানো হয়।

দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবতাতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন