এপ্রিলের শেষে শুরু আনুষ্ঠানিক বিচার

ট্রাইব্যুানালে জমা হচ্ছে প্রধান অভিযুক্ত শেখ হাসিনার চূড়ান্ত প্রতিবেদন

ট্রাইব্যুানালে জমা হচ্ছে প্রধান অভিযুক্ত শেখ হাসিনার চূড়ান্ত প্রতিবেদন

জুলাই আগস্টের গণহত্যায় প্রধান হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার মামলাগুলোর খসড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে জমা হচ্ছে।

বুধবার বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য প্রমাণ রয়েছে খসড়া তদন্ত রিপোর্টে। ফলে শেখ হাসিনার পার পাওয়ার কোন সুযোগ নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর চাঁনখারপুলে ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত মূহুর্তে ৫ আগস্ট পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনটিও খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ট্রাইব্যুনাল খোলার পর এ মাসেই দাখিল করা হবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন।

এ ঘটনায় গত ২ অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। অন্যদিকে সাভার আশুলিয়ায়

ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলারও পলাতক হাসিনা,আওয়ামী লীগের স্থানীয় এমপি সাইফুল ইসলাম এবং সংশ্লিস্ট পুলিশ কর্মকর্তাসহ প্রধান আসামী ৮/১০ জনকে অভিযুক্ত করে চুড়ান্ত প্রতিবেদন খসরা প্রসিকিউশনের হাতে। ট্রাইব্যুনাল সূত্র জানায়,সবগুলো প্রতিবেদন সমন্বয় করে তা বিচারের জন্য ট্রাইব্যুনাল চেয়ারম্যানের নিকট জমা দেয়া হবে। যার ভিত্তিতে এ মাসের শেষে শুরু হবে হাসিনার আনুষ্ঠানিক বিচার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন