গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেপ্তার

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম জানা যায়নি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, ঝটিকা মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার তাদের আদালতে হাজির করা হবে।

গত ১০মে বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামীলীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন